মাদারীপুরের টেকেরহাটে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।

রাজৈর (মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস,

স্টাফ রিপোর্টার দৈনিক সময় বায়ান্ন:

লোকসংগীত ও জারি-সারির মূর্ছনায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টেকেরহাট শংকরদীরপাড় ব্যবসায়ীদের উদ্যোগে, প্রতিযোগিতার শুরুতে ভাসমান নৌকায় হারমোনিয়াম ও ঢোল বাজিয়ে লোকসংগীত ও জারি গান পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

বৈঠার ছন্দে বাচাড়ী নৌকার তীব্র লড়াই আর হাজারো মানুষের আনন্দ-উল্লাসে বিলজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকার কুমার নদে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত এ বাইচে অংশ নেয় ১৪টিরও বেশি দল। ​প্রতিযোগিতা চলাকালে বৈঠার তালে তালে নৌকার গতি বাড়ার সঙ্গে সঙ্গে কুমার নদের দু’পাশে সারিবদ্ধভাবে ছোট ছোট নৌকায় অবস্থান নেওয়া নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শক করতালি ও উছ্বাসে মেতে ওঠেন।

​আয়োজকরা জানান, গ্রামবাংলার প্রায় চারশো বছরের পুরনো এ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব জাহানদার আলী মিয়া এমপি মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-২। বিশেষ অতিথি শেখ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, রাজৈর থানা।

বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির বয়াতি বলেন ​প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রথম পুরস্কার হিসেবে ১৩ সেফটি ২টি ফ্রিজ এবং পরবর্তী স্থান অর্জনকারীদের মাঝে ৫টি ৩২ ইঞ্চিএলইডি টিভি ও ৫টি মোবাইল ফোন বিতরণ করা হয়।