গতকাল ২৩ আগস্ট সন্ধ্যার পর পাথরঘাটা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২১ জন আটক করা হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা মন্তব্য করেছে ২১ জনের মধ্যে পাথরঘাটা কলেজের অধ্যাপক জাহিদ স্যারের ছেলে, ইংলিশে অনার্স মাস্টার করা "শিবলী" এবং বিনয়ী ভদ্র ছেলে "রনি" এরা হলো সম্পূর্ণ নিরাপরাধ। মূলত এই ছেলেগুলোকে দেশের আইনের প্রতি অশ্রদ্ধ্যার দিকে ঠেলে দেওয়া এবং নিজেদের মধ্যে একটা ট্রমা তৈরি করে দেওয়ার জন্য এরকম ঢালাও অভিযান কতটা যুক্তিযুক্ত এলাকাবাসীর অভিমত। পাথরঘাটায় কিশোর গ্যাঙের উৎপাত অতিরিক্ত বেড়েছে। উল্লেখযোগ্য স্পট গুলো হল : উকিল পট্টি সড়কের শেষ মাথা, কেজি স্কুল সড়কের সামনের দিকের গলি, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার এর পাশের গলি,নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকা, তালতলা বাস স্ট্যান্ড উল্লেখযোগ্য। প্রশাসন এ ব্যাপারে সঠিক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী প্রত্যাশা করে।